আইন আদালত

ইমরানের বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে দায়ের করা মানহানির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের ধার্য দিনে আদালতে উপস্থিত না থাকায় ইমরানের বিরুদ্ধে পরোয়ানা জারির এই আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম।
মামলার অপর আসামি সনাতন উল্লাস আদালতে উপস্থিত হয়ে শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হওয়ায় একই আদালত গত ২০ সেপ্টেম্বর ইমরান ও সনাতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পান। তখনই অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর দিন রাখেন বিচারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button