বিনোদন

বিরাট-আনুশকার বিয়ে ডিসেম্বরেই!

আলোচিত জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা। ক্রিকেট মাঠে ঝড় তুলছেন বিরাট। অন্যদিকে বক্স অফিস মাত করছেন আনুশকা। দিন যত গড়াচ্ছে তাদের সম্পর্কটা আরো গাঢ় হচ্ছে।
তাদের নিয়ে একেরপর এক আসছে নতুন নতুন গুঞ্জন। ভারতীয় কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়েছে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিরাট-আনুশকা। কিন্তু বিয়ের দিন এখনো ঠিক হয়নি। তবে ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আরো বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিসেম্বরে শ্রীলংকায় টেস্ট ও ওয়ানডে সিরিজে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বিরাট। ধারণা করা হচ্ছে, বিয়ের জন্যই শ্রীলংকা সিরিজে খেলতে চাইছেন না বিরাট।
সম্প্রতি প্রকাশিত হয় বিরাট-আনুশকার একটি বিজ্ঞাপন। এতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিরুশকা। পাত্র-পাত্রী বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত। আর সেটি নিয়েও আলোচনা কম হচ্ছে না।
এর আগেও বিরাট-আনুশকার বিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। এবার দেখা যাক ঘটনা কোন দিকে মোড় নেয়। টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button