মানিকগঞ্জে ছিনতাইকারীর গুলিতে নিহত ১

মানিকগঞ্জে ছিনতাইকারীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাজিমুদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের নসির আলী ব্যাপারীর ছেলে। রবিবার বেলা ২টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া কবরস্থানের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজি বাইকে থাকা নিহত নাজিমুদ্দিনকে ৩জন ছিনতাইকারী পশ্চিম দাশড়া কবরস্থানের পাশে গতি রোধ করে তার কাছে থাকা ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায় তাকে দুই রাউন্ড গুলি করে তারা পালিয়ে যায়। পরে ইজি বাইক চালক গুলিবিদ্ধ অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ থানার এস আই জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করে জানায়, নিহতের শরীরের দুটি গুলির চিহ্ন দৃশ্যমান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
সুত্র: ইত্তেফাক



