মানিকগঞ্জে ৭শ’ শিক্ষার্থী পেল বিশ্বব্যাংকের বৃত্তি

মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট (এনপিআই) এর ৭শ’ শিক্ষার্থী বিশ্বব্যাংকের বৃত্তি পেয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ন্যাশনাল পলিটেকনিকনিক ইন্সটিটিউট এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক প্রকৌশলী ফারুক হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুর রাজ্জাক।
জানা গেছে, ওয়ার্ল্ড ব্যাংকের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সম্যান্ট প্রজেক্ট এর আওতায় এ বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থী প্রতি ছয় মাস পর পর চার হাজার আটশ’ করে বৃত্তি পাবে। এ বৃত্তি প্রতিটি শিক্ষার্থী কোর্স সমাপ্ত না করা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রকৌশলী ফারুক হেসেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, তাদের এই বৃত্তি তাদের শিক্ষাজীবনের পথ চলার মান উন্নত হবে।




