স্পটলাইট
আমেরিকার সবচেয়ে শীতলতম স্থান আলাস্কা

আমেরিকাতেও বরফ পড়ে, আছে প্রচণ্ড শীত। রাস্তা-ঘাটে বরফ পড়ার কারণে অনেক সময় যান চলাচলও বন্ধ হয়ে যায়। উত্তর আমেরিকাতে সব থেকে বেশি ঠান্ডা অনুভূত হয়। সর্বনিম্ন তাপমাত্রা হল -৩০ ডিগ্রি সেলসিয়াস। অত্যাধিক কম তাপমাত্রার প্রভাব পরে দেশবাসীর ত্বকের ওপরেও।
আমেরিকায় সব থেকে শীতলতম স্থান হল আলাস্কা। এর তাপমাত্রা মাঝে মাঝে নেমে যায় মাইনাস ৬২ ডিগ্রির নিচে। এ তাপমাত্রায় কোনো মানুষ বসবাস করতে পারে না। প্রযুক্তির সাহায্য নিয়ে এসব এলাকায় কেউ কেউ থাকলেও স্বাভাবিকভাবে এ তাপমাত্রায় এখানে জীবন ধারণ অসম্ভব।
অন্যান্য শীতপ্রধান দেশের তুলনায় এ দেশে তুলনামূলকভাবে জনসংখ্যা একটু বেশি। আমেরিকাজুড়ে সমান শীত না পড়লেও সব অঞ্চলেই শীতের প্রকোপ মারাত্মক। তুষারপাত, শৈত্যপ্রবাহের মতো ঘটনা এখানে প্রায়ই ঘটে। এ দেশের অনেক অঞ্চলই বছরের প্রায় অধিকাংশ সময় থাকে বরফে ঢাকা।




