উপমহাদেশশিরোনাম

গভীর রাতে মোদির অফিসে আগুন

গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্ত্বে আনে।
বার্তা সংস্থা এনএনআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর অফিসের দোতলায় ২৪২ নম্বর ঘরে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত সেখানে পৌঁছে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেষ রাতে এই ঘটনা ঘটায় কারও শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিভাগীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা গুরমুখ সিং জানান, ওই কক্ষের কম্পিউটারের জন্য ব্যবহৃত একটি ইউপিএসের বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ওই কক্ষটি একজন সেকশন অফিসারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button