
ঘটনার কেন্দ্রে একটি লোম্বারঘিনি। হ্যাঁ যার দাম বেশি নয় পাঁচ কোটির আশেপাশে ঘোরাফেরা করে। সেরকমই একটা গাড়ি সানফ্রান্সিকোর রাস্তায় ছিল পার্ক করা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার ধারে পার্ক করা একটি লোম্বারঘিনির মাথায় উঠে গেল একটি লোক। পিঠে ব্যাগপ্যাক। গাড়ির মালিক দেখতে পেয়েই স্বাভাবিকভাবেই তার পিছনে দৌড়ান। কিন্তু তাতে কী যাকে ধরবেন তিনি পগাড় পাড়। তবে যদি ভাবেন এতেই খবর শেষ, তাহলে ভুল করবেন।
এরপর তো কাহিনীর শুরু, সেই লোক আবার এসে গাড়ির মাথায় চড়ে পড়ে। এবার আর যায় কোথায়। সাধের গাড়িতে যদি একটা আধটা স্ক্র্যাচও পড়ে তো লাখ খানেকের ধাক্কা। এবার আর গাড়ির চালক তাকে ধরে ফেলেন। হালকা ঠ্যাঙানিও দেন তারপর লোকটি মুখ থুবড়ে মাটিতে পড়ে থাকে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভাইরাল সেই ভিডিও।
এদিকে যেভাবে শাস্তি দিয়েছেন গাড়ির মালিক তা বেশিরভাগ নেটিজেনদের না পছন্দ, তাদের গাড়ি হলে দেখে নিতেন একহাত এরকমই জানিয়ে দিয়েছেন তারা। এখন আপনি বিচার করুন আপনার লোম্বারঘিনি না হোক সাধের মারুতিতেও যদি কেউ এরকম করে যায় তাহলে কী আপনারা এত সহজে ছেড়ে দেবেন?
দেখুন সেই ভিডিও:




