বিনোদন

দীপাবলি উপলক্ষে সালমানের বোন অর্পিতার পার্টি

গোটা ভারত এখন রয়েছে দীপাবলি উৎসবের অপেক্ষায়। তবে বলিউড তারকাদের জন্য দীপাবলিটা যেন একটু আগেভাগেই চলে এলো। আর সেটা এগিয়ে নিয়ে এলেন সালমানের বোন অর্পিতা খান শর্মা। দীপাবলির জন্য ১৯ অক্টোবর পর্যন্ত অপেক্ষা না করে নিজের বাসায় আয়োজন করে বসলেন একটি পার্টির। অর্পিতার আয়োজনে সাড়া দিয়ে সেই পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। যাঁদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, অর্পিতার বাসায় আয়োজিত এ পার্টিতে সবার আগে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। এ সময় শাহরুখের পরনে ছিল কালো রঙের কাবলি। শাহরুখের পর সেখানে হাজির হয়েছিলেন সালমান খান। মেরুন রঙের টিশার্টের সঙ্গে জিন্স পরিহিত অবস্থায় দেখা গেছে তাঁকে।
অর্পিতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পার্টিতে একে অপরের সঙ্গে দেখা হওয়ায় শাহরুখকে উষ্ণ অভ্যর্থনা জানান সালমান। দুজনকে পার্টির এক কোণায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথাও বলতে দেখা গেছে। এ ছাড়া ঝলমলে লালচে রঙের লেহেঙ্গায় পার্টিতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ।
পার্টিতে আরো উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ, ডেভিড ধাওয়ান, কারিশমা কাপুর, কবির খান, করন জোহর, সুরাজ পাঞ্চালি, আথিয়া শেঠি, ডেইজি শাহ, দিয়া মির্জা ও তাঁর স্বামী সাহিল সাংহা, হুমা ও তাঁর ভাই সাকিব কোরেশী, শিল্পা শেঠি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা, হেলেন, সেলিম খান, আরবাজ ও সোহেল খান, একতা কাপুর, বরুণ শর্মা, রাজনীতিবিদ বাবা সিদ্দিকী, প্রযোজক রমেশ তৌরানি, চাঙ্কি পান্ডে ও তাঁর স্ত্রী ভাবনা। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button