কণ্যা শিশুরা পারিবারিক ও সামাজিকভাবে বৈষম্যের শিকার!

জুরাছড়িতে কণ্যা শিশু দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : কণ্যা শিশুর জাগরণ-আনবে দেশে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার জুরাছড়ি উপজেলায় বিভিন্ন আনুষ্ঠানিকতায় জাতীয় কণ্যাশিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মানব বন্ধন, র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়।
গুটি গুটি বৃষ্টির মধ্যেও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জামে মসজিদের প্রাঙ্গন থেকে র্যালী বের করা হয়। এত নের্তৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অন্যান্য আনুষ্ঠানিকতায় শিশু ও বড়দের অংশগ্রহন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, যুগে যুগে কণ্যা শিশুরা পারিবারিক, সামাজিকগত ভাবে বৈষম্যের শিকার হচ্ছে। অনেক সময় অভিবাবকরা শিশুদের বিভিন্ন অধিকারকে মূল্য দেন না। ছোট্ট শিশুকে অন্যের বাড়ীতে কাজ করার জন্য দিয়ে দেন। অভিভাবকদের এ ধরনের আচারণ থেকে বিরত রাখতে সামাজিক ভাবে সচেতনতার উদ্যোগ গ্রহন করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, যুগের সাথে অনেক কিছু বদলে গেছে। দেশের গামেন্ট শিল্পায়নে এখন নারীরা প্রচুর অর্থনৈতিক উন্নয়নের ভুমিকা পালন করছে। এখন আর নারীরা ঘরের বদ্ধ বসে নেই। পৃথিবীকে তারা জানতে শিখেছে-নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে তারা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা সভা সচী মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা সুভাষ প্রিয় চাকমা উপস্থিত ছিলেন।




