বিনোদন

অমিতাভের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা

আজ থেকে ৭৫ বছর পেছনে গেলে যে দিনটি পাওয়া যাবে সে দিনেই জন্ম নিয়েছিলেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। নিজের অভিনয় দক্ষতার জোরে তিনি তৈরি করেছেন অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী। তাই এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি অমিতাভ-ভক্তরা। শুধু ভক্তরাই নন, ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ৭৫তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন লতা মুঙ্গেশকর, অর্জুন কাপুর, রনবীর সিং, জন আব্রাহাম, ফারাহ খান, শত্রুঘ্ন সিনহা, ফারহান আক্তার, ও ঋষি কাপুরের মতো বলিউড তারকারাও। আর শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে তাঁরা বেছে নিয়েছেন টুইটারকে।
লতা মুঙ্গেশকর তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘নমস্কার। যার ব্যক্তিত্ব ও অভিনয় সমগ্র বিশ্বকে আনন্দ দিয়েছে সেই মহৎ অমিতাভ বচ্চনকে জন্মদিনের অনেক শুভকামনা।’
ঋষি কাপুর জানিয়েছেন, ‘আমরা একসঙ্গে কিছু অসাধারণ কাজ করেছি। এদের মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ১০১ নট আউট।’
শত্রুঘ্ন সিনহা লিখেছেন, ‘অনেক অনেক শুভকামনা আমার প্রিয় বন্ধু, ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি, সবার প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন।’
রণবীর সিং স্বভাবসুলভ দুষ্টুমির ভঙ্গিতে টুইটারে লিখেছেন, ‘সবাইকে শুভ অমিতাভ দিবস।’ অন্যদিকে অর্জুন কাপুর টুইটে বলেছেন, ‘এই মানুষটি একজন কিংবদন্তি, অনুকরণীয়, অমিতাভ চাচাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার নম্রতা এবং অনুগ্রহই আপনার তারকাখ্যাতির নির্দেশক।’
জন আব্রাহাম লিখেছেন, ‘এই মানুষটি আমার হাত ধরেছিল যখন বলিউডে আমি আমার যাত্রা শুরু করি। আমি সবসময় আপনার পাশে থাকব। শুভ জন্মদিন স্যার।’
ফারাহ খান তাঁর শুভেচ্ছাবার্তায় একটি প্রশ্ন রেখেছেন, ‘তিনি জাদুকে বশ করেছেন, না জাদু তাঁকে বশ করেছে? শুভ জন্মদিন অমিতাভ বচ্চন স্যার। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’
বর্তমানে ‘থাগস অব হিন্দুস্তান’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য মাল্টায় অবস্থান করছেন অমিতাভ। সেখানেই পরিবারকে সঙ্গে নিয়ে নিজের ৭৫তম জন্মদিন উদযাপন করবেন ‘শোলে’ খ্যাত এই তারকা। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button