আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্পের ২ স্ত্রীর ‘যুদ্ধে’ উত্তপ্ত হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এবং তৃতীয় স্ত্রীর মধ্যে ‘গৃহযুদ্ধে’ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে হোয়াইট হাউসে। তার প্রথম স্ত্রী ইভানার দাবি তিনিই ফার্স্ট লেডি। এদিকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াও। যে কারণে ট্রাম্পের অন্দর মহলের যুদ্ধ প্রকাশ্যে এসে গেছে।
সম্প্রতিই প্রকাশ পেয়েছে ট্রাম্পের প্রথম পক্ষের স্ত্রী ইভানার বই রেইজিং ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ডোনাল্ডের তিন সন্তানকে বড় করে তোলার গল্প। এই বই প্রকাশকে কেন্দ্র করে সোমবার গুড মর্নিং আমেরিকায় এক সাক্ষাতকার দেন ইভানা। সেখানেই তিনি নিজেকে ফার্স্ট লেডি বলে দাবি করেন। নিজের দাবির স্বপক্ষে ইভানার মন্তব্য, আমি ডোনাল্ডের প্রথম পক্ষের স্ত্রী। সেজন্যে সেই জায়গাটার ওপর অধিকার রয়েছে তারই। স্বাভাবিকভাবেই স্বামীর প্রাক্তন স্ত্রীর এমন দাবিতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হয়েছে বর্তমান স্ত্রী মেলানিয়াকে।
ইভানা শুধুমাত্র এই মন্তব্য করেই থামেননি, তিনি আরও দাবি করেন, তার মেলানিয়ার জন্যে করুণা হয়। তার দাবি, মেলানিয়ার নিশ্চয়ই ওয়াশিংটনে থাকতে খুবই অসুবিধা হয়।
তবে ইভানার এধরনের আক্রমণের মুখে মোটেই ভেঙে পড়েননি মেলানিয়া। তিনিও পাল্টা কড়া জবাব দিয়েছেন। মেলানিয়া তাঁর স্বামীর প্লেবুক থেকে একটি পাতা বের করে বলেন, ট্রাম্পের স্বভাবেই আছে, যদি কেউ তাঁকে বা তার পরিবারকে অকারণে অপমান করেন, তাহলে তিনি পাল্টা কড়া জবাব দিতে পছন্দ করেন।
এমনকি ইভানার এই বক্তব্য প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র স্টেফানিয়া গ্রিসহ্যাম মন্তব্য করেন, ইভানা আসলে নানা বিতর্কিত মন্তব্য করে নিজের দিকে নজর টানছেন। নিজের বইয়ের বিক্রি বাড়ানোর জন্যে তিনি এধরনের বিতর্কিত মন্তব্য করছেন বলেও দাবি করেন স্টিফানিয়া। সেজন্যেই ইভানা অকারণে বলেছেন মেলানিয়া তার ওয়াশিংটন ডিসির জীবনে মোটেই খুশি নন। কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
বাস্তব হল, ট্রাম্পের বর্তমান স্ত্রীই হোয়াইট হাউসকে একটা সুন্দর সংসারে পরিণত করেছেন। ওয়াশিংটনের জীবনে তিনি যথেষ্ট খুশি, এবং সম্মানিতও তার বর্তমান স্ট্যাটাস নিয়ে। এবং বিনা বিতর্কে কেউ যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হন, তাহলে তিনি হলেন মেলানিয়া ট্রাম্পই, মন্তব্য স্টিফানিয়ার। আর তার এই সম্মান তিনি ব্যবহার করতে চান শিশুদের, দুঃস্থদের সাহায্য করে। নিজের বই বিক্রি করানোর জন্যে নয়।
মেলানিয়ার মুখপাত্রের আরও দাবি, একজনের প্রাক্তন স্ত্রীর থেকে এধরনের দাবি নেহাতই হাস্যকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button