আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মিয়ানমারের লজ্জা!

চলতি সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে রোহিঙ্গা সঙ্কটকে ‘মিয়ানমারের লজ্জা’ বলেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। প্রচ্ছদের ছবিতে দেখা যায়, এক বৃদ্ধাকে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন এক লোক। দু’জনকেই ক্লান্ত দেখাচ্ছে। বৃদ্ধা হাঁটতে পারছিলেন না।
১২ পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদনে ম্যাগাজিনটি বলছে, রোহিঙ্গাদের দুর্দশায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির নাম কলঙ্কিত হয়েছে। এ সঙ্কটে মিয়ানমারের একটি কণ্ঠ লক্ষ্যণীয়ভাবে নীরব। মানবাধিকারের দেবী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সুচি এই বর্বরতার নিন্দা জানাননি। অথচ তিনি এখন কার্যত দেশটির সরকারপ্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button