শিক্ষা

বেরোবিতে ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রবিবার একাডেমিক ভবন-২ এর তৃতীয় তলায় ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও সকাল সাড়ে ১০টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ক্লাসরুমটি উদ্বোধনের ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা, সভা-সেমিনার পরিচালনা করা অত্যন্ত সহজ হবে বলে জানা যায়।
উক্ত রুমের আধুনিকায়নের জন্য আর্থিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (টএঈ) এর হেকেপ (ঐঊছঊচ) প্রকল্প।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম,পরিকল্পনা, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো: গাজী মাজহারুল আনোয়ার, উন্নয়ন ও ওয়ার্কস-এর পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার এর গ্রন্থাগারিক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল)। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button