রাজনীতি

‘মিয়ানমারের গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক আদালতে তুলুন’

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ মিয়ানমার সরকার ও সামরিক শক্তিকে অভিযুক্ত করে, গণহত্যা-বর্বরতার জন্য আন্তর্জাতিক আদালতে অভিযোগ তোলার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ দেশের জল ও স্থল ভাগের সম্পত্তি রক্ষায় নজরদারি বাড়ানোর আহবান জানান তারা।
পল্টনস্থ মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতারা এদাবি করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল গত ১১ সেপ্টেম্বর ২০১৭ টেকনাফ-উখিয়া এলাকায় রোহিঙ্গা শরণার্থী ও শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
এই পরিদর্শনোত্তর সংবাদ সম্মেলন তারা মায়ানমার থেকে সব শরণার্থীর নাম ঠিকানা লিপিবদ্ধ করে নিরাপদ আশ্রয়-প্রশয় করার পাশাপাশি রোহিঙ্গাসমাধানে মিয়ানমারের ওপর আর্ন্তজাতিক চাপ বাড়ানোর দাবিও জানান।
সংবাদ সম্মেলনে সরকারকে দৃঢ অবস্থান নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানো,গণহত্যা-বর্বরতাবন্ধসহ এসব মানুষকে মায়ানমারের নাগরিক মর্যাদায় সে দেশে নিতে বাধ্য করতে,ঔ দেশে তাদের নিরপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গণে ভূমিকা নেয়া জরুরি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। উপস্থিত ছিলেনইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ ও জাহেদুল হক মিলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জুনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button