জাতীয়

১ কোটি ১১ লাখ শ্রমিক বিদেশে কর্মরত : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বর্তমানে ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার ২১১ জন বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নুরুল ইসলাম বলেন, চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত চাকরির উদ্দেশ্যে এসব শ্রমিক বিএমইটির ছাড়পত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক ৩২ লাখ ২১ হাজার ৯৭৫ জন কর্মী গমন করেছে।
সরকারি দলের সদস্য নুরজাহান বেগম মুক্তার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের দেশে ফেরার সময় বিমানবন্দরে যাতে হয়রানির শিকার হতে না হয়, এজন্য ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে তাদের জন্য আলাদা বুথ রয়েছে। তাদের হয়রানি কমিয়ে আনতে সরকার আরো যত ধরনের পদক্ষেপ নিতে হয় সরকার নিবে।
সরকারি দলের অপর সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে বিদেশগামী পুরুষ কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদানের আগে বিএমইটির অধীনস্থ ৬৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনটি থেকে ৩ দিনের প্রি-ডিপার্চার ট্রেনিং গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button