রাজনীতি

গণতন্ত্র-নির্বাচন-আইনের শাসন সবই প্রশ্নবিদ্ধ : আ স ম রব

বিদ্যমান রাজনীতি, শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থা সবকিছুই এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, রাজনীতি আজ দেশের জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থ হচ্ছে।
আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডির প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা জেএসডি এ সভার আয়োজন করে।
সভায় আ স ম আবদুর রব আরো বলেন, বিদ্যমান অকার্যকর রাজনীতি ও শাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার ও গুণগত পরিবর্তন করার লক্ষ্যে জেএসডি অনেক আগ থেকেই জাতির সামনে ১০ দফা দাবি উত্থাপন করে আসছে। আজ দেশের সার্বিক পরিস্থিতি ও সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের মূল্যায়ন ও পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে সঠিক প্রমাণিত হয়েছে। সুতরাং সব দল ও মহলকে রাজনীতিতে আমূল পরিবর্তন ও ব্যাপক সংস্কার করাসহ সমাজ উপযোগী কর্মসূচি প্রণয়নে গুরুত্ব দেয়া জরুরি।
উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীরবের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন, জেএসডি নেতা অধ্যাপক মাহবুবুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম, খোরশেদ আলম মেম্বার, এবিএম বাবুল মুন্সি, হারুনুর রশিদ ডিলার, মাহমুদুর রহমান বেলাল, শিব্বির মাহমুদ দেওয়ান, এহসান রিয়াজ ও আবুল বাছেত খোকন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button