বিনোদন

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন যে চার বলিউড তারকা

ভয়ঙ্কর সব দুর্ঘটনা এবং মৃত্যুর আশঙ্কাকে বাজিমাত করে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই জনপ্রিয় বলিউড তারকারা। তা না হলে আপনিও হয়তো আজ তাদের দেখতে পেতেন না।
সানি লিওন
স্বামী ও বন্ধুদের সঙ্গে বিমানে করে বাড়ি ফিরছিলেন এমন সময় এক গহীন অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় বিমেনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন বিমানটি প্রায় ভেঙে পড়ে যাওয়ার অবস্থা হয়। সানি লিওন ভেবেছিলেন এখানেই বোধ হয় তাদের মৃত্যু হবে। পাইলটের আপ্রাণ চেষ্টার ফলে বিমাটি একটি নিরাপদ স্থানে অবতরণ করানো সম্ভব হয়। তাই এ যাত্রায় বেঁচে গিয়েছেন সানি।

ছবি: সংগৃহীত।
প্রীতি জিনতা
মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন প্রীতি জিনতা। প্রথমবার শ্রীলংকার কলম্ব শহরের এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় বিস্ফোরণ ঘটে। দ্বিতীয়বার ছুটিতে থাইল্যান্ডে গিয়ে এক বিশাল দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি।

সোনু সুদ। ছবি: সেখ ইন থেকে সংগৃহীত।
সোনু সুদ।
এক আকস্মিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে নিজের জীবন বাঁচালেন এই খ্যাতিমান বলিউড তারকা। হাইওয়ের রাস্তায় বন্ধুর সাথে ঘুরতে বের হয়েছিলেন তিনি। এমন সময় গাড়ির পেছন দিকে হঠাৎ আগুন ধরে যায়। তবে অনেকাংশ আগুন ধরে যাওয়ার পর ব্যাপারটি তাদের নজরে পড়ে। পরে তারা গাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পেরেছিলেন। পরবর্তীতে আগুন দমকল বাহিনী এসে এই আগুন নেভায়।

সাইফ আলী খান। ছবি: সংগৃহীত।
সাইফ আলী খান
‘ক্যায়া কেহনা’ সিনেমার শুটিংয়ে এক সাহসী দৃশ্য ধারণের সময় একটি পাথরের সঙ্গে প্রচন্ড আঘাত পেয়ে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তার। কোনভাবেই এই রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। তখন তার পাশে তেমন কেউ ছিল না। পরবর্তীতে হসপিটালে গিয়ে তিনি কিছুটা সুস্থ হতে পেরেছেন।
সূত্র: প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button