জাতীয়

আনিসুল হক এখনো আইসিইউতে, অবস্থা অপরিবর্তিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে চিকিৎসকরা তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মস্তিষ্কের রক্তনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আনিসুল হকের পারিবারিক সূত্র জানায়, চিকিৎসাধীন আনিসুল হকের প্রতিদিনের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থার উন্নতি না অবনতি সেটি সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা দিতে পারেনি সূত্রটি।
আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button