খেলা

প্রথম টেস্টের টিকিট বিক্রি শুরু

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। শনিবার এ ম্যাচের টিকিট বিক্রয় শুরু হয়েছে। সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শনিবার সকাল ৯টা থেকে টিকেট কেনা যাবে। টিকিট বিক্রয় চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। টিকিট কেনা যাবে ম্যাচের দিনও।
টিকিটের মূল্য তালিকা-
ইস্টার্ন স্ট্যান্ড- ৫০ টাকা
নর্দার্ন স্ট্যান্ড-৮০ টাকা
সাউদার্ন স্ট্যান্ড- ৮০ টাকা
শহীদ মুশতাক স্ট্যান্ড- ২০০ টাকা
শহীদ জুয়েল স্ট্যান্ড-২০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড সাউথ- ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ- ৫০০ টাকা
ডিরেকটর্স এনক্লোজার- ৫০০ টাকা
বিসিবি ডিগনিটারিজ- ৫০০ টাকা
বিসিবি ডিরেকটর্স লাউঞ্জ- ১ হাজার টাকা
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর)-১ হাজার টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button