বেরোবি ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

বেরোবি প্রতিনিধি: শোকের মাস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। শুক্রবার বিকেল ৫টায় এই পরিচ্ছন্নতা অভিযান চালায় বেরোবি ছাত্রলীগ।
বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় ৪০/৫০ জন কর্মী ঘন্টাব্যাপী এই অভিযানে অংশ নেয়।
নোবেল শেখ বলেন, ‘শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তারই অংশ হিসেবে আমরা আমাদের ক্যাম্পাসকে ময়লা আবর্জনাসহ সকল অপকার্যকলাপ মুক্ত রাখার স্বার্থে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি’।
তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে নির্মূল করতে বেরোবি ছাত্রলীগ বদ্ধপরিকর।
এসময় পরিচ্ছন্নতা অভিযানে বঙ্গবন্ধু হল শাখা সহ-সভাপতি জুয়েল আহমেদ, মাইনুল ইসলাম, শিশির দত্ত্ব, জাকারিয়া জাকির, বাধন সহ বিভিন্ন বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম চালায় বেরোবি শাখা ছাত্রলীগ।




