শিক্ষা

বরগুনার বেতাগীতে শিক্ষিকাকে গণধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : বরগুনার বেতাগী উপজেলার শিক্ষিকাকে গণধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতি। বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা পরিষদ সামনে বিকাল ৩ ঘটিকায় এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জুরাছড়ি শাখার সভাপতি নিত্যানন্দ চাকমা।
জুরাছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিকাল ৩টায় বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে শ্রেনী কক্ষে সন্ত্রাসী কর্তৃক ধর্ষনের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানবন্ধন করেছেন প্রাথমিক শিক্ষক নেতারা।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সরকারি প্রাথমিক বিদ্যারয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি আশা পূর্ণ চাকমা, জেষ্ঠ্য শিক্ষক মৃদুল কান্তি চাকমা, রিপন চাকমা, শিক্ষিকা রিতা চাকমা প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, ১৭ আগস্ট বরগুনার বেতাগী উপজেলার সহকারী শিক্ষিকাকে স্কুলের একটি কক্ষে গণধর্ষন করা হয়। অথচ প্রশাসন এক সাপ্তহর পরেও ধর্ষনকারীদের গ্রেপ্তার করতে পারেনি। বরং উক্ত ঘটনাকে ধামাচাপা দিতে নীল নকশা তৈরী করা হচ্ছে। ইতি মধ্যে ঘটনার ধামাচাপা দিতে ডাক্তারি রির্পোটেও ধর্ষনের ঘটনা অস্বীকার করা হচ্ছে।
নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সুরক্ষায় বিদ্যালয়ে থাকাকালীন শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তা, শিক্ষাদানের সুস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করণসহ পাঠদান বহির্ভূত সকল কার্যক্রম থেকে শিক্ষক সমাজকে মুক্ত রাখতে সরকার তথা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button