শিক্ষা

গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে বেরোবিতে নীল দলের মানববন্ধন

বেরোবি প্রতিনিধিঃ ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িতদের দ্রুত শাস্তি ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল।
২১ আগস্ট সোমবার ১২ টায় বিশ^বিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন । কর্মসূচিতে নীল দলের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মসূচির শুরুতেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জনের আত্মার মাগফিরাত কামনা করে নিরবতা পালন করেন।
নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এবং নীল দলের সভাপতি ড. শফিক আশরাফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অর্থনীতি বিভাগের শিক্ষক বেলাল উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জুবায়ের ইবনে তাহের প্রমুখ।
বক্তারা বলেন সেদিন যদি সৃষ্টিকর্তা জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা না করতেন তবে আমরা আজকের এই উন্নয়ন ও অগ্রগতির ডিজিটাল বাংলাদেশ পেতাম না। মানব সভ্যতার ইতিহাসে ২১ আগস্টের গ্রেনেড হামলার মত ২য় কোনো নজির নেই। তৎকালীন সরকারের প্রকাশ্য মদদে ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে হত্যা করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল । তাই দ্রুত ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জরিত ঘাতকদের মামলার বিচারকার্য শেষ করার আহ্বান ও জানান বক্তরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button