রাজনীতি

আমরা জোর করে সিল মেরে ক্ষমতায় আসতে চাই না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। আমরা জোর করে সিল মেরে ক্ষমতায় আসতে চাই না। জনগণের ভোটে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। তারপরই আমি রাজনীতি ছেড়ে দেব। বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই দলই ক্ষমতায় আসবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শত ষড়যন্ত্রের মাঝেও মহান সৃষ্টিকর্তার দয়ায় আমি এখনো বেঁচে আছি এবং সুস্থ আছি। এ সভায় জামালপুর-১ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এমএ সাত্তারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, জেলা জাপার সাধারণ সম্পাদক ইকবাল এহসান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, ইসলামপুর উপজেলা জাপার সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দ প্রমুখ। সভা শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button