শিরোনামশীর্ষ সংবাদ

রোববার দিনাজপুর-কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার বন্যা কবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন।
প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গা হাই স্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলে ঢাকায় ফিরবেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button