Uncategorized

মানিকগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

গভীর শোক, শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলার সর্বত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা জ্ঞাপন, শোকযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালিভোজ, মানববন্ধন, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন ইত্যাদি।
জেলা প্রশাসনের উদ্যোগে বেলা সাড়ে ৯ টায় বিজয় মেলার মাঠ থেকে একটি শোকর‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, স্কুল- কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে জেলা প্রশাসন চত্ত¡রে ’ছায়া বিথী’ মঞ্চে বঙ্গবন্ধুর জীবনালেখ্যর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে বর্তমান সরকারের দিন বদলের সনদ বাস্তবায়নে, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও অর্থনৈতিক সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
পরিশেষে বঙ্গবন্ধুর বৈচিত্রময় জীবনের উপর পরে চিত্রাঙ্কন, কুইজ, রচনা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক অনুকরণীয় ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button