বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

নাসায় চাকরির আবেদন করল ৯ বছরের ছেলে

গুরুত্বপূর্ণ একটি পদের জন্য একজন লোক নিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তার কাজ হবে পৃথিবীকে ভিনগ্রহের জীবাণু দূষণ থেকে রক্ষা করা। মাইনেও নেহায়েত মন্দ নয়। এক লাখ ২৪ হাজার ডলার থেকে ১ লাখ ৮৭ হাজার ডলারের মধ্যে নির্ধারিত হবে বেতন। এই পদে চাকরির জন্য ইতিমধ্যে আবেদন করে ফেলেছে একজন। নাম তার জ্যাক ড্যাভিস।
তার মতে, এই পদের জন্য সে-ই উপযুক্ত। তার বোনও তাই মনে করে। নাসার উদ্দেশ্যে ভাঙা ভাঙা হাতের অক্ষরে চিঠি লিখেছে, প্রিয় নাসা, আমার নাম জ্যাক ডেভিস এবং প্লানেটরি প্রোটেকশন অফিসার পদের জন্য আমি আবেদন করতে চাই। আমার বয়স মাত্র ৯ কিন্তু আমার মনে হয় এই কাজের জন্য আমি উপযুক্ত। এর অন্যতম কারণ আমার বোন মনে করে আমি নিজেই একটা এলিয়েন। ও মনে করে, আমি সব এলিয়েন মুভি দেখে দেখে মহাকাশের সব জায়গায় বিচরণ করে ফেলেছি। জ্যাক ডেভিসকে নাসা কোন উত্তর দেবে কীনা সেটা জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চিঠি যে ভাইরাল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button