খেলা

ভারতের বিপক্ষে দুই ভাইয়ের রেকর্ড

অ্যান্টিগায় সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছেন দুই ভাই কাইল হোপ ও শাই হোপ। ফলে ক্যারিবীয়দের ওয়ানডে ইতিহাসে এই নিয়ে চতুর্থবারের মত দুই ভাই একই ওয়ানডে ম্যাচে খেলার রেকর্ড গড়লেন।
এর আগে রবার্ট স্যামুয়েলস ও মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভো এবং পেড্রো কলিন্স ও ফিদেল এডওয়াডর্স ভ্রাতাদ্বয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছিলেন।
সিরিজের তৃতীয় ম্যাচে কাইল হোপ ১৯ ও শাই হোপ ২৪ রান করেন। আর এ ম্যাচে ভারতের কাছে ৯৩ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button