
পতাকা ডেস্ক : ১৩০টি চালকবিহীন সিভ্রোলেট বোল্ট ইলেক্ট্রিক গাড়ি বানিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরস।
প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তাদের কারখানায় এই গাড়িগুলো নির্মাণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত পরীক্ষায় সফল হলে গাড়িগুলোকে অতি শিগগির সান ফ্রান্সিসকো, স্কটসডেল, অ্যারিজোনার রাস্তায় দেখা যাবে।




