আন্তর্জাতিক সংবাদ
আমিরাতি জাহাজে ইয়েমেনি হামলা

ইয়েমেনের বিদ্রোহীরা বাব আল-মান্দাব প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ পানিসীমায় এটি ছিল সর্বশেষ হামলা। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট একথা জানায়। খবর এএফপি’র।
জোট হামলার শিকার হওয়া জাহাজটির নাম উল্লেখ করা হয়নি। এছাড়া জাহাজটি সামরিক না বেসামরিক ছিল সে ব্যাপারেও তারা কিছু জানায়নি। উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে সৌদি নেতৃত্বাধীন এ জোট ইয়েমেনের হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের দমনে অভিযান শুরু করে।
জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মোখা বন্দর ছেড়ে যাওয়ার সময় জাহাজটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এতে ওই জাহাজের কোনো ক্ষতি হয়নি।




