খেলা
প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

কোচ হোর্হে সাম্পাওলির অভিষেক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা। ১-০ গোলে জয় পায় তারা
মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে প্রথমার্ধে ১-০তে এগিয়ে যায় মেসির দল। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫ মিনিটে) গোলটি করেছেন গ্যাব্রিয়েল মার্কাদো। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি শেষ হয় আর্জেন্টিনার জয় দিয়েই।
ব্রাজিল খেলেছে নেইমারকে ছাড়াই। অপরদিকে হোর্হে সাম্পাওলি একাদশ সাজিয়েছেন মেসি-হিগুয়াইনদের দিয়েই। মোটকথা শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। যার ফল তারা পেয়ে গেছে প্রথমার্ধেই, ১-০ গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে।




