Uncategorized

ছাদে গোসল : বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সংবাদদাতা, সাভার : বৃহস্পতিবার হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় বাড়ির ছাদে গোসল করার সময় এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কিশোর নাহিদ (১৬), শাহ পরান (১৮) অজ্ঞাতপরিচয় যুবক (১৯) । এ ঘটনায় আমির (১৫) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিউ’তে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে স্থানীয় জনৈক ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিলেন ২ কিশোরসহ ৪ জন। এ সময় বজ্রপাত হলে কিশোর নাহিদ (১৬), শাহপরান (১৮), ও অজ্ঞাতপরিচয় যুবক (১৯)সহ চারজন অজ্ঞান হয়ে পড়েন। তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ,শাহপরান ও অজ্ঞাত একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত আরেক কিশোর আমিরকে আইসিউ’তে ভর্তি করা হয়েছে।
এদিকে আরেকটি সূত্র জানায় বজ্রপাতে মাকসুদা (২৪) নামের আরেক তরুণী গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপালের জরুরি বিভাগের চিস্টার মেরী জানান, আমাদের হাসপাতালে তিনটি ডেড বডি আনা হয়েছে । আর আমির নামে আরেকজন আইসিউ’তে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button