শিরোনাম

রাঙ্গামাটিতে সোমবার সড়ক ও নৌ পথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ

সংবাদদাতা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদু’তে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ৫ জুন সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সংগঠনের রাঙ্গামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে গনমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অর্ধবেলা সড়ক অবরোধ চলা কালে দূর পাল্লার সকল যানবাহন ও নৌ পরিবহন (লঞ্চ-ট্রলার) না চালানোর জন্য ইউপিডিএফ এর পক্ষ থেকে মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোগী বহনকারী এম্বুলেন্স-জরুরি বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি, সাইকেল অবরোধের আওতামুক্ত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button