Uncategorized

লংগদুতে বাড়িঘরে ফিরে আসছে পালিয়ে যাওয়া লোকজন

সংবাদদাতা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদুতে তিনটি পাহাড়ি গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে। ফিরে আসা লোকজনের জন্য প্রশাসন দু’টি আশ্রয় কেন্দ্র খুলেছে। আশ্রয় কেন্দ্রে আসার লোকজনকে খাদ্ সহ অন্যান্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।
পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, রোববার আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১০ গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে পুলিশের দায়ের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করায় গ্রেফতার আতঙ্কে লংগদু উপজেলা এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার দুপুরে লংগদুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button