খেলাশিরোনাম

টাইগারদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক ঃ হাতে মোস্তাফিজুর রহমানের তৈরি ভিত্তির ওপর দাড়িয়ে জয়ের কাজটুকু সাড়লেন ওপেনার সৌম্য সরকার। তার দারুণ একটি ইনিংসে ভর করে আয়াল্যান্ডের মালাহাইডে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে বাংলাদেশের আশা এখনো টিকে রইলো ।
জয়ে ভুমিকা আছে আরেক ওপেনার তামিম ইকবালেরও। তার সাথে সৌম্যর ৯৫ রানের জুটিই মূলত বাংলাদেশের আকাশে জমতে দেয়নি কোন শঙ্কার মেঘ। এই একটি জুটিতেই ম্যাচ থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে তামিম ফিরে গেলেও সৌম জয় নিয়েই মাঠ ছেড়েছেন। তিন নম্বরে খেলতে নামা সাব্বির রহমান দলীয় ১৭১ রানে ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রানে। এরপর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমকে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন সৌম্য। এই মারকুটে ওপেনার অপরাজিত ছিলেন ৮৭ রানে।
এর আগে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৮১ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ৪৬ দশমিক তিন ওভারে অলআউট হয়েছে পোর্টারফিল্ডের দল। জয়ের জন্য ১৮২ রান করতে হবে টাইগারদের।
মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে একের পর এক উইকেট হারানো আইরিশরা বড় কোন পার্টনারশিপই গড়তে পারেনি ম্যাচে। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের শূন্যরানে ওপেনার পল স্টারলিংকে ফিরিয়ে সূচনা করেন মোস্তাফিজ। এরপর একে একে নিয়েছেন চার উইকেটে। ৯ ওভার বোলিং করে খরচ করেছেন ২৩ রান, দিয়েছেন দুটি মেডেন ওভার।
অধিনায়ক মাশরাফি ১৮ রানে ও অভিষিক্ত বাহাতি স্পিনার সানজামুল ইসলাম ২২ রানে নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া মোসাদ্দেক ও সাকিব আল হাসান একটি করে উইকেট নিয়েছেন। স্বাগিতকদের পক্ষে ওপেনার এড জয়েস সর্বোচ্চ ৪৬ রান করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button