রাজনীতি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

মানিকগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি শহীদ রফিক সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা বাদরুল ইসলাম খান বাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শিকদারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি গোলাম মহীউদ্দীন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। বিদেশে অবস্থানের কারণে ঘাতকদের হাত থেকে বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা। এরপর ১৯৮১ সালের আজকের দিনে আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ভিশন টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে পারে বঙ্গবন্ধুর হাতে গড়া একমাত্র ছাত্রলীগ। এই ভিশন বাস্তবায়ন করতে সারাদেশের ছাত্রলীগসহ মানিকগঞ্জের ছাত্রলীগের নেতাকর্মীদের এক যোগে কাজ করতে হবে।’
এদিকে শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানিকগঞ্জের সাতটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা বর্নাঢ্য আনন্দ মিছিল করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button