অপরাধ

নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জে এক নারী শ্রমিক (১৮) পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল সকালে স্থানীয় আটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সামছুল হক প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় অন্য আসামিরা হলেন, সদর উপজেলার কাটিগ্রাম গ্রামের আলম মিয়া (৩০) ও শহিদ হোসেন (২০) ও মাসুদ রানা (৩০) এবং কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম (২৮)। গত শুক্রবার রাতে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভুক্তভোগী ওই নারী শ্রমিক থানায় মামলা করেছেন। বিচারের নামে ভুক্তভোগীকে আইনি সেবা পেতে বাধা ও ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগে ইউপি সদস্যকে আসামি করা হয়।
মামলার এজাহার এবং ভুক্তভোগী ভাষ্যমতে, আটিগ্রাম ইউনিয়নের ওই নারী শ্রমিক নয়াডিঙ্গী এলাকায় জুতা তৈরির একটি কারখানায় কাজ করেন। গত ২৪শে এপ্রিল ঝড় বৃষ্টির পর কারখানা ছুটি হলে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন।
পথে নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। তবে ঝড় ও বৃষ্টির কারণে কোনো যানবাহন না পাওয়ায় গাড়ি পাচ্ছিলেন না। এ সময় সেখানে আলম ও শহিদের সঙ্গে তার দেখা হয়। তারাও একই কারখানায় কাজ করেন। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে গাড়ি পাবেন না বলে তারা ওই নারীকে তাদের সঙ্গে হেঁটে বাড়ি যেতে বলেন।
একই কারখানায় কাজ করার কারণে পূর্বপরিচিত হওয়ায় তিনি তাদের সঙ্গে হেঁটে বাড়ির দিকে রওনা হন। নয়াডিঙ্গী-রাজিবপুর সড়কের কৈট্টা এলাকায় পৌঁছার পর তারা মুঠোফোনে দুইজনকে কাটিগ্রাম বাজারে আসতে বলেন। রাত ১০টার দিকে ওই বাজারের আগে একটি সেতুর কাছে পৌঁছার পর মাসুদ ও সাইফুল সেখানে উপস্থিত হন। এরপর ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সড়কের পাশে একটি বাঁশঝাড়ের ভেতর নিয়ে ওই চার আসামি তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button