নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে-মোজাম্মেল হক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধাদের কোন সরকার খোজ খবর রাখেনি । এমন এক সময় ছিল মুক্তিযোদ্ধা ভাইরা পরিচয় দিতে ভয় পেতো । আর বর্তমান সরকারের প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি তৈরী করে দিয়েছে । মন্ত্রী আরো বলেন-এবছর থেকে প্রত্যেক উপজেলায় ১০ জন দরিদ্র ও অসছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারী ভাবে বাসভবন এবং কোয়াটার নির্মাণ করে দেওয়া হবে । মন্ত্রী আরো বলেন-ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সাথে তিস্তা নদীর পানি চুক্তি হয়েছে, আমাদের সরকারের দেড় বছর মেয়াদের মধ্যে তিস্তা চুক্তি বাস্তায়ন হবে , ৭০ সালে নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন করেছি এবার নৌকায় ভোট দিয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে । মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা মন্ত্রী,এম.পি ও মেজর জেনারেল ,অনেকে সচিব সরকারী কর্মকর্তা হয়েছে । সকল মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে আত্মীয় স্বজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না, বাংলাদেশ জিন্দাবাদে বিশ্বাসী এদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানান । মুক্তিযোদ্ধাদের প্রতিটি ক্ষেত্রে কোটা ভিত্তিক চাকরী, যেকোন সরকারী অফিসে গেলে বসার জন্য আলাদা ভাবে স্থান করে দেওয়ার সরকারী সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে অতিদ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে । মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়ের ওয়েব সাইডে মুক্তিযোদ্ধাদের তালিকাসহ সকল ধরনে তথ্য পাওয়া যাবে ।সরকারী ভাবে মন্ত্রানালয় থেকে মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র দেওয়া হবে ।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে অডিটোরিয়ামে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর পূর্বে মন্ত্রী দৌলতপুর থানা সংলগ্ন মেইন রোডের পাশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ১ কোটি ৯৮ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত তিন তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন । ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.খ.ম মোজাম্মেল হক এম.পি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন ।
এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়,জেলা ইউনিট কমান্ডার ইঞ্জিঃ তোবারক হোসেন লুডু, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক হাওলাদার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব,। উল্লেখ্য এলজিইডি’র তত্ত্বাবধায়নে ১ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ৮’শত টাকা ব্যয়ে ৫ তলা ফাউন্ডেশন সহ ৩য় তলা বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত হয়। আয়তন ২৫০০ বর্গফুট।




