খেলা

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু অনূর্ধ্ব-১৯ দলের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাতারায় অনুষ্ঠেয় ম্যাচে বাংলাদেশের জয়ের পথে ৬৭ রানের একটি ইনিংস খেলেন অধিনায়ক সাইফ হাসান।
ম্যাচের প্রথম ইনিংসে ১৪৬ রান করে আফগানিস্তান। সর্বোচ্চ ৩২ রান করেন নিসার ওয়াহদাত। বাংলাদেশের হয়ে কাজী অনিক চার উইকেট নেন। তিন উইকেট নেন মুকিদুল ইসলাম।
জবাব দিতে নেমে ৪৩ ওভার এক বলে ম্যাচ শেষ করেন সাইফ হাসানরা। সাইফ নিজে করেন ৬৭ রান। রায়ান রাফসান করেন ৩২ রান।
৬৭ রান করার পথে ১০টি চার মারেন সাইফ হাসান। ১২৯ বলে তার খেলা এই ইনিংসটিই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশের। বিপিএল খেলতে নেমেই বল হাতে চমকে দেয়া আফিফ ১৯ বলে ১৯ রান করেন। এই রান করার পথে চারটি চার মারেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button