খেলা

বিয়ে করছেন মেসি

শিরোনাম দেখে আকাশ থেকে পড়লেন! তাই তো হওয়ার কথা। লিওনেল মেসি তো ইতোমধ্যেই দুইবার বাবা হয়েছেন। তার বড় ছেলে থিয়েগোর বয়স ৪ বছর। আর ছোট ছেলে মাতেওর বয়স ১ বছর। তাহলে? আসলে মেসি ও তার বান্ধবী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর ঘর আলো করে দুটি ফুটফুটে ছেলে সন্তান এসেছে ঠিকই কিন্তু এখনো বিয়ে করেননি তারা। অসমাপ্ত কাজটা এবার সাড়তে চাইছেন মেসি-রোকুজ্জো জুটি।
বিয়ে না করে বান্ধবীর সাথে সন্তান নেওয়ার প্রথা ইউরোপে খুব স্বাভাবিক বিষয়। মেসি ও তার দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জো বিয়ে না করেই দুটো সন্তান নিয়েছিলেন। এবার সম্পর্কটাকে বিয়েতে রূপ দিতে চাইছেন তারা। আগামী বছরে বিয়ের পিড়িতে বসবেন মেসি, এমন খবর প্রকাশ করেছেন স্পেনের বিভিন্ন গণমাধ্যম।
আগামী বছরের শীতে অথবা গ্রীম্মের কোন এক সময়ে আর্জেন্টিনাতেই বিয়ের অনুষ্ঠান সাড়বেন মেসি। এখানেই বান্ধবী রোকুজ্জার সঙ্গে মেসির প্রথম পরিচয় হয়।
মেসি-রোকুজ্জার পরিচয় সেই ছোট্টটি থেকে। মন দেওয়া-নেওয়াও অনেক আগেই হয়েছে। ২০১০ সাল থেকে এক ছাদের নিচে বাস করছেন এই তারকা জুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button