অস্ট্রেলিয়ার পথে ১৩ ক্রিকেটার

নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডের ২২ ক্রিকেটারের মধ্যে ১৩ জন ক্রিকেটার পাড়ি জমালো অস্ট্রেলিয়ার পথে। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্য বিমানটি রওনা করে।
কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। দুইভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ। তার প্রথম দলের ১৩ জন ক্রিকেটার গেলেন গতকাল। বাকি ক্রিকেটাররা দ্বিতীয় ভাগে অস্ট্রেলিয়ার পথে পাড়ি দিবেন শনিবার (১০ ডিসেম্বর). বিপিএলের ফাইনালের কারণে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা যাবেন শনিবার। প্রথম দলের সাথে না যাওয়া মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল যাবেন দ্বিতীয় দলের সাথে।
অস্ট্রেলিয়ার উদ্দেশ্য পাড়ি দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, এবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাশিস রায় এবং রুবেল হোসেন।



