sliderস্থানিয়

সীমান্তে বিজিবি’র অভিযানে গরু, মাদকদ্রব্য, শাড়ী উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ৩টি অভিযানে ভারতীয় ৪টি গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর উদ্ধার করেছে ৫৩ বিজিবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জহুরপুরটেক বিওপির বিজিবির সদস্যরা সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া একই রাতে মনোহরপুর বিওপি’র সদস্যরা উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করে।

অন্যদিকে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে জোহরপুর ট্যাক অস্থায়ী ক্যাম্পের বিজিবি সদস্যরস সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় শাড়ী ও ৩১ পিস চাদর জব্দ করা হয়। জব্দকৃত শাড়ী ও চাদরের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ২৬ হাজর ৫০০/- টাকা।

শুক্রবার বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button