উপমহাদেশশিরোনাম

ছেলেকে হত্যার পরও মায়ের ইসলাম ধর্ম গ্রহণ

ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে ছেলেকে হত্যা করার পর এবার মা হিন্দু ধর্ম থেকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ভারতের কেরালায় এই ঘটনা ঘটেছে।
ভারতের কেরালা রাজ্যের মালাপুরম জেলার মীনাক্ষী দেবী গত বৃহস্পতিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্মে আসার পর তিনি তার নাম মীনাক্ষী দেবী থেকে জমিলা খাতুন রেখেছেন।
এর আগে জমিলা খাতুনের ছেলে ফয়সাল ইসলাম (৩২) এবং তার স্ত্রী-সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এক সময় তারা ধর্মের প্রাথমিক বিষয়ে জ্ঞানার্জনের জন্য পুন্যানি যাওয়ার মনস্থির করেন। কিন্তু মালাপুরমবাসী তার এই ধর্মান্তরিত হওয়ার ব্যাপারটি মেনে নিতে পারেনি।
পরে গত ১৯ নভেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে স্থানীয় কয়েকজন ফয়সালকে হত্যা করেন। জমিলা খাতুন জানান, ফয়সালের হত্যাকারীরা সবাই আরএসএসের সদস্য। পরে দেখা গেছে এই হত্যার সাথে তার শ্যালক বিনোদও জড়িত রয়েছে। পুলিশ এই ঘটনায় বিনোদসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে।
বর্তমানে জমিলা খাতুন তার পুত্রবধু ও নাতিদের সাথে পুন্যানি যাওয়ার মনস্থির করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button