sliderস্থানিয়

নানিয়ারচরে জেলা প্রশাসককে বিএনপির ফুলেল শুভেচ্ছা

মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মিজ্‌ নাজমা আশরাফীর নানিয়ারচর উপজেলা পরিদর্শনকে স্বাগত জানিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসক নাজমা আশরাফী নানিয়ারচর উপজেলা পরিদর্শনে এলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসকের উপজেলা পরিদর্শনকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ তাঁর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।জেলা প্রশাসকের নানিয়ারচর পরিদর্শন উপলক্ষে এ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button