মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের জুলি বস্তি এলাকার মৃত আশির উদ্দীনের ছেলে মো. আসাদ আলী (৪৯) এবং পূর্ব বড়গছিয়া এলাকার মো. নুর হোসেনের ছেলে মো. খায়রুল আলম (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুলি বস্তি এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।