sliderস্থানিয়

নলছিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ আলোচনা সভা

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি:বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এ দিনটি বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে পরিচিত। এ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভপিতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
সভাপতির বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রতীক কুমার কুন্ডু।

বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো:আনিচুর রহমান (হেলাল) খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রনীসম্পদ কর্মকর্তা ডা: আবু সালেহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা (এলজিইডি) সহকারী প্রকৌশলী, বীর মুক্তযোদ্ধা রুস্তম আলী খলিফা, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন ও নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু।

বক্তারা বলেন, এই দিনের ঘটনাপ্রবাহের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় ঐক্য সুদৃঢ় করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হবে না। যেখানে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সহিংসতা ও প্রতিহিংসার কোনো স্থান থাকবে না। যেখানে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে।
৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা।

সভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক, উপ পরিদর্শক (ডিএসবি) মো: আজিজুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button