মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সকল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, অধিকার এবং গণমাধ্যমসংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানের গুরুত্ব নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—‘গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদা দাদ হোসেন।”
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (প্রশাসন) মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার, দায়িত্ববোধ, নৈতিকতা এবং গণমাধ্যমসংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।