sliderস্থানিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘাইছড়ি উপজেলা কমিটি গঠন, সভাপতি নাজিম উদ্দীন

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৭–২৮ সেশনের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মুহাম্মদ নাজিম উদ্দীন, সেক্রেটারি হিসেবে মুহাম্মদ হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ কুতুব উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন।

অনুষ্ঠানে বক্তব্যে হাফেজ আব্দুল মতিন বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা ইসলামী আদর্শের আলোকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button