sliderস্থানিয়

শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদের অপরাধে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে এক সার ব্যবসায়ীকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এই অভিযান চালিয়ে ২৭ বস্তা ডিএপি ও ১১বস্তা টিএসপি সার উদ্ধার করে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি শ্যামপুর ইউনিয়নেন কয়লার দিয়াড় গ্রামের মেহেরুল ইসলামের ছেলে পারভেজ প্রিন্স(২১)।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোসাঃ উম্মে সালমা রুমা জানান সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুদ রাখার প্রমাণ পাওয়ায় ২৮ বস্তা সার উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button