sliderস্থানিয়

নলছিটিতে প্রথমবারের মতো পালন করা হলো বিশ্ব ডিম দিবস

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: “ডিমে পুষ্টি,ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে প্রথমবারের মতো পালন করা হলো “বিশ্ব ডিম দিবস”। এ উপলক্ষে উপজেলা প্রনীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল র‌্যাালী ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রনীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।

র‌্যালী শেষে উপজেলা প্রনীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। উপজেলা প্রনীসম্পদ কর্মকর্তা ডা: আবু সালেহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো:আনিচুর রহমান (হেলাল) খান।
এ ছাড়া অন্যদের মধ্যে নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু সহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত পোলট্রি খামারিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ডিমের খাদ্য ও পুষ্টিগুন নিয়ে বিষদ আলোচনা করেন উপজেলা প্রনীসম্পদ কর্মকর্তা ডা: আবু সালেহ।
উল্লেখ্য ১৯৯৬ সাল থেকে বিশ্ব ডিম দিবস পালন করা হলেও নলছিটি উপজেলায় এ বছরই প্রথম বিশ্ব ডিম দিবস পালন করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button