খেলা

অনিশ্চয়তা নিয়ে ভারত যাচ্ছেন এন্ডারসন

অবশেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ড দলের সাথে যোগ দিচ্ছেন পেসার জেমস এন্ডারসন। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন কি-না তা এখনো নিশ্চিত করেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি).কারণ সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। সেই পরীক্ষায় উৎরে গেলেই এন্ডারসনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
এন্ডারসনের দলের সাথে যোগ দেয়ার খবরে খুশি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিষ্টার কুক। তিনি বলেন, ‘দলের জন্য এটা সত্যিই ভালো খবর। আমাদের প্রত্যাশার চেয়েও এক সপ্তাহ আগে দলের সাথে যোগ দিচ্ছে সে। দলে ফিরতে সে অনেক পরিশ্রম করেছে। আশা করছি নেটে নিজেকে প্রমান করবে ও ফিটনেসে উৎরে যাবে।’
২০১২ সালের ভারত সফরে ১২ উইকেট নিয়েছিলেন এন্ডারসন। তাই ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে এন্ডারসনের প্রয়োজনীয়তা বেশ ভালোই জানে ইংল্যান্ড। এছাড়া এশিয়ার মাটিতে এন্ডারসনের পারফরমেন্স চোখে পড়ার মত। ১৭ টেস্টে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। আর কুকের অধীনে সাত টেস্টে ২৫ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী এন্ডারসন।
দেশের হয়ে ১১৯টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন এন্ডারসন। টেস্টে ৪৬৩ উইকেট শিকার করেছেন তিনি। যা ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এটি। আর ওয়ানডেতে ২৬৯ ও টি-২০তে ১৯ উইকেট শিকার করেন এন্ডারসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button